চকচকে পোশাক দেখিয়ে ক্রেতাদের পাঠাতো ময়লা-ছেঁড়া কাপড়
ফেসবুকে চকচকে শাড়ি-থ্রি পিসের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতো তারা। এরপর কেউ পছন্দের পণ্যটি অর্ডার করলে অগ্রিম টাকা নিয়ে ডেলিভারি দিতো ময়লা-ছেঁড়া পুরাতন কাপড়। এরপর ব্যবহৃত নাম্বার বন্ধ করে দিতো তারা। এইভাবেই চক্রটি মাসে হাতিয়ে নিতো ২০-৩০ লাখ টাকা। প্রায় পাঁচ বছর ধরে এমন অপরাধ করছিলো চক্রটি। অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছে তারা।
০৪:৩১ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার